বন্দরের পূর্ব ফুলহর এলাকা থেকে ৮৯০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের একটি অভিযানিক দল। মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় বন্দরের থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ীরা হলেন: বরিশালের উজিরপুরের মৃত আজাহার আলীর ছেলে মো. হেমায়েত উদ্দিন (৪৫) এবং মৃত আবুল কালামের ছেলে মো. সবুজ (২৮)।
র্যাব জানায়, বন্দরের পূর্ব ফুলহর এলাকার গাউছিয়া খাইরিয়া জামে মসজিদ কমপ্লেক্সের গেটের সামনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে তল্লাশীতে তাদের কাছে থেকে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


