Logo
Logo
×

নগরের বাইরে

আলীরটেক ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সায়েম আহমেদের গণসংযোগ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ০৯:৪২ পিএম

আলীরটেক ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সায়েম আহমেদের গণসংযোগ
Swapno

জমে উঠেছে আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রার্থীদের প্রচার প্ররোচনা আনন্দ মুখর পরিবেশে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগন তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 


বৃহস্পতিবার ( ৪ নভেম্বর) বিকেলে আলীরটেক ইউনিয়ন এর পুরাতন গোগনগর বাজার ও নমপাড়া সহ ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চেয়ারম্যান প্রার্থী সায়েম আহমেদ তার নির্বাচনী প্রচারণা করেন।

 

এ সময় আলীরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী সায়েম আহমেদ বলেন, এখানে অনেকেই বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে চেয়েছিল, কিন্তু আমার জন্য সেটা পারেনি। আমি আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে এনেছি, আপনারা ভোট দিতে পারবেন, আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে চেয়েছিল তারা। আমি আপনাদের নিয়ে আন্দোলন করেছি এবং এখানো ভোটের অধিকার রক্ষায় আন্দোলন করে যাচ্ছি। আপনাদের বিবেকের আদালতের কাছে আমি আনারস মার্কায় ভোট চাই। আলীরটেকবাসী যদি মনে করেন আপনাদের নিয়ে আমার আন্দোলনের ফলেই এখানে ভোটাভুটি হচ্ছে, তাহলে সেই ভোট আমি প্রাপ্য কিনা সেটা আপনাদের বিবেকের আদালতে আমার দাবি।

 

এসময় উপস্থিত ছিলেন, আলীরটেক ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জনু,৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক,৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাঈল মাদবর, সাধারণ সম্পাদক জামাল হোসেন,২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী কবীর হোসেন সরদার, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, হাজী মোঃ মনির হোসেন, জাকির হোসেন,জামাল হোসেন, আলমগীর হোসেন সরদার, মোঃ সুরুজ মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং কর্মী ও সমর্থক বৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন