Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ১২:৩০ এএম

বন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
Swapno

বন্দরে হাসান খান (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১২টায় এনায়েতনগরের নয়াপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হাসান খান একই এলাকার মোঃ সেলিম খানের ছেলে।


জানা যায়, কয়েকদিন যাবৎ হাসান স্মার্ট ফোন কেনার জন্য তার দিনমজুর পিতার কাছে টাকা চেয়ে আসছিল। তার দিন মজুর পিতা টাকা দিতে অনিহা প্রকাশ করলে মনের ক্ষোভে হাসান বৃহস্পতিবার সকালে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।


এ বিষয়ে পুলিশ জানায়, আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আমরা অপমৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখছি। এ বিষয়ে নিহতের পিতা বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহার বরাবর লিখিত আবেদন করলে তার আবেদন গ্রহণ করে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি প্রদান করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন