Logo
Logo
×

নগরের বাইরে

ধামগড় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে দুলাল প্রধানের ভোট প্রার্থনা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ০১:২১ এএম

ধামগড় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে দুলাল প্রধানের ভোট প্রার্থনা
Swapno

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধামগড় ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ও পূণরায় চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম আহম্মেদের নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন সাইফ উদ্দিন আহমেদ দুলাল প্রধান।

 

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বন্দরের ধামগড় ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় ইউনিয়নের সফল চেয়ারম্যান মাসুম আহম্মেদের পক্ষে নৌকা প্রতীকে এ ভোট প্রার্থনা করেন নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন আহমেদ দুলাল প্রধান।

 

`উন্নয়নের শপথ নিন, নৌকা মার্কায় ভোট দিন' এই স্লোগানকে সামনে রেখে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ'কে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান দুলাল প্রধান।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর আহমেদ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কমল ও মহানগর ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু প্রমুখ। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন