রূপগঞ্জে চাদর তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ১০:৪৬ পিএম
রূপগঞ্জে একটি চাদর তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কারখানায় থাকা কাপড়, সুতাসহ ৮টি মেশিনারীজ পুড়ে গেছে। শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের সময় কাঞ্চন বাজারে অবস্থিত তোফায়েল আহাম্মেদের মালিকানাধীন চাদর তৈরির টেক্সটাইল কারখানায় হঠাৎ আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখার ধোয়া বাজার এলাকায় ছড়িয়ে পড়লে খবর পেয়ে কাঞ্চন ও পুর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কারখানায় থাকা কাপড়, সুতাসহ ৮টি মেশিনারীজ পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।
এ বিষয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সময় মতো আগুন নেভাতে না পারলে আশ-পাশে আগুন ছড়িয়ে কাঞ্চন বাজার এলাকায় ছড়িয়ে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো।


