সিদ্ধিরগঞ্জ থেকে ফেন্সিডিলসহ নবাব গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ০৭:০২ পিএম
সিদ্ধিরগঞ্জে ৯৯ বোতল ফেন্সিডিলসহ মো. নবাব আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ একটি দল।
শনিবার (৬ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর অবস্থিত র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ. নবাব আলী (২০) রাজশাহী জেলার গোদাগাড়ি থানার কাকনহাট গ্রামের শাহীন আলমের ছেলে।
র্যাব জানায়, শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নবাব আলী র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লাসহ আশপাশের এলাকায় মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


