কাশিপুর ৮নং ওয়ার্ডের মেম্বার প্রাথী সৈকতের মিছিলে মানুষের ঢল
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১১:৩৪ পিএম
আসন্ন কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তরুন সমাজ সেবক মো. রাফসান জানি সৈকত ফুটবল মার্কা নিয়ে বিশাল মিছিল ও গণসংযোগ করেন।
গতকাল শনিবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় দেওভোগ মাদ্রাসা শেষ মাথা এলাকা থেকে ফুটবল মার্কা প্রতীক নিয়ে বিশাল মিছিল করেন কাশিপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সর্বস্তর জনগণের মনোনীত মেম্বার প্রার্থী ও তরুন সমাজ সেবক মো. রাফসান জানি সৈকত।
এ সময় ৮নং ওয়াডের্র প্রতিটি এলাকা ও মহল্লা থেকে বিভিন্ন শ্রেনীর মানুষ দলে দলে রাফসান জানি সৈকত এর ফুটবল মার্কা মিছিলে যোগদান করে মিছিলটি জনস্রোতে পরিণত করেন। মিছিলটি দেওভোগ মাদ্রাসা শেষ মাথা থেকে শুরু করে ৮নং ওয়ার্ডের নাগবাড়ী, তাঁতীপাড়া, হাসেমবাগ, বাংলা বাজার ও গাঙ্গুলী বাড়ী প্রদক্ষিণ করে পূণরায় আবার মাদ্রাসার শেষ মাথায় এসে সমাপ্ত করেন।
মিছিল শেষে রাফসান জানি সৈকত বলেন, এই ৮ নং ওয়ার্ড বাসীর দোয়া ও ভালোবাসা সাথে নিয়েই আমি আমার নির্বাচনী প্রচারনায় নেমেছি। তারা যে আমাকে এত ভালোবাসে সেটা আজকের এই মিছির দেখেই বোঝা যায়। এতে সত্যি আমি অভিভূত। তাদের এ ভালোবাসার ঋন আমি কখনো শোধ করতে পারবোনা। তাদের এ ভালোবাসা আমি ফেরত দিবো ওয়ার্ডের উন্নয়ন করে। এই ৮ নং ওয়ার্ডে যেসব সমস্যা রয়েছে তা সমাধান করেন এই ওয়ার্ডকে একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।
তিনি আরও বলেন, আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার সকালে আমার ফুটবল মার্কা প্রতীকে আপনাদের মূল্যবান ১টি করে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শাহিনুর আলম,পশ্চিম দেওভোগ মাদ্রাসা মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মাসুদ আহমেদ বাবুল,বৃহত্তম দেওভোগ পঞ্চায়েত কমিটির সভাপতি হেদায়েত উল্লাহ খোকন, আলহাজ্ব খাজা মাইনুদ্দিন বাবলু, মামুনুর আবেদীন ডিউ, আম বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি খলিলুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মতিউর রহমান মতু, আবদুল কাদির, নারায়ণগঞ্জ জেলা যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক গাজী মো. লিটন ,ডা: আব্দুল আজিজ, মোহাম্মদ মাসুদ, মো. জাহাঙ্গীর আলম, নাজির হোসেন, আমিনুল ইসলাম, রবিউল ইসলাম জাপান, আব্দুল আউয়াল, আনোয়ার তানভির সুমন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।


