Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে বিষাক্ত মদপানে ছাত্রলীগকর্মী সোহানের মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ০৯:৪৮ পিএম

সোনারগাঁয়ে বিষাক্ত মদপানে ছাত্রলীগকর্মী সোহানের মৃত্যু
Swapno

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিষাক্ত মদপানে সম্রাট হোসেন সোহান (২২) নামে এক ছাত্রলীগকর্মীর মৃত্যু ঘটনা ঘটেছে। রোববার (৭ নভেম্বর) রাজধানীর একটি বেসকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোহান উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার তোফায়েল আহমেদ মিয়ার পুত্র।

 

জানা যায়, সোহান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বন্ধু বান্ধবদের নিয়ে তিনি বিভিন্ন ছাত্রলীগের মিছিল মিটিংয়ে যোগদান করতেন। শনিবার রাতে অতিরিক্ত মদপানের পর অসুস্থ হয়ে পড়েন সোহান। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সোহান নামে এক যুবক মদপান করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন