কলাগাছিয়া ইউনিয়নে ভোটারদের ঘরে ঘরে কাজিম উদ্দিন প্রধান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ১১:৪৭ পিএম
আসন্ন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে ভোটারদের ঘরে ঘরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলাগাছিয়া ইউনিয়নের, ৯, ৮, ৭নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন নৌকার মাঝি কাজিম উদ্দিন প্রধান।
কাজিম উদ্দিন প্রধান গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে বলেন, পরিবর্তনের লক্ষ্যে উন্নয়নের স্বার্থে আগামী ১১ই নভেম্বর নৌকা মার্কায় ভোট দিন। আমি কলাগাছিয়া ইউনিয়নের সাধারণ মানুষের জন্য কিছু করে যেতে চাই। আমার কোন লোভ লালসা নেই। দেলোয়ার চেয়ারম্যান দশ বছর আপনাদের চেয়ারম্যান কি উন্নয়ন করেছে তা আপনারা দেখেছেন ।
অবৈধ গ্যাস দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আর অবৈধ নয় এবার বৈধভাবে কলাগাছিয়া ইউনিয়নে গ্যাস সংযোগ চালু করা হবে। সেই লক্ষ্যেই আমি সরকারি দপ্তর গুলোতে স্মারকলিপি দিয়েছি। আপনারা আমাকে একটি বারের মতো সুযোগ দিন ইনশাল্লাহ কলাগাছিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
গণসংযোগ কালে আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার মঞ্জুর হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বিএ, জাতীয় পার্টি নেতা আঃ সালাম, হান্নান প্রধানসহ স্থানীয় আওয়ামীলীগ , জাতীয় পার্টিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


