Logo
Logo
×

নগরের বাইরে

কলাগাছিয়ার জনগন সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত : কাজিম উদ্দিন প্রধান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ১১:৫৪ পিএম

কলাগাছিয়ার জনগন সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত : কাজিম উদ্দিন প্রধান
Swapno

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজিম উদ্দিন বলেন, বিগত সময়ে যারা কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলো তারা কি কি উন্নয়ন করেছে জনগণ তা জানে। আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করি। আমাদের রাজনৈতিক অভিভাবক সাংসদ শামীম ওসমান এমপি'র দিক নির্দেশনায় আমরা নির্বাচনের কার্যক্রম পরিচালনা করছি।

 

রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ফরাজীকান্দা এলাকায় ইউনিয়নের সাধারণ জনগনের সাথে নির্বাচনী মত-বিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

 

এসময় কাজিম উদ্দিন প্রধান বলেন, এই ইউনিয়নে কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এগুলোর মধ্যে আমাদের ইউনিয়নের মাদবপাশা, দিগলদী, শেলসারদী ও হারজাদি চাদঁপুরসহ কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। গত কয়েকদিন পূর্বে বিকেলে সাবদি এলাকায় আমার নির্বাচনী ক্যাম্প নির্মাণ করা হলে ঐদিন রাতেই দেলোয়ার প্রধানের লোকজন তা ভাংচুর করে। এ বিষয়ে আমার সমর্থিত লোকজন বন্দর থানায় একটি জিডি ও নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাছাড়া তিনি বিভিন্নভাবে তাদের হুমকি দামকি প্রদান করছেন। এ বিষয়ে আমি প্রশাসন ও নির্বাচন কমিশনকে অব্যহিত করেছি। জনগনের ভোটের অধিকার নিশ্চিত করতে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো আপনারা এই ইউনিয়নে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন। যাতে করে জনগণের ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে।

 

কাজিম উদ্দিন আরো বলেন, কলাগাছিয়া ইউনিয়নের জনগন আমাকে ব্যাপক সারা দিচ্ছে। জনগন উন্নয়ন থেকে বঞ্চিত, তাই তারা আমাকে মনোনীত করেছে। আজ জনগণ মুখ খুলতে শুরু করেছে। অন্যায় ও অবিচার থেকে মানুষ মুক্তি চায়। মানুষ এখন পরিবর্তন চায় এবং তারা পরিবর্তনের আভাস দিচ্ছে। এই ইউনিয়নের মানুষ দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমার জন্য কাজ করছে। আমি মনে করি আগামী ১১ তারিখ দলমত নির্বিশেষে তারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করবে।

 

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নেতা মোঃ বাচ্চু, আওয়ামীলীগ নেতা মঞ্জুর হাসান মঞ্জু, মোঃ শাহাদাৎ ও জাতীয় পার্টি নেতা আবদুস সালাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন