রূপগঞ্জে ডালের বস্তায় চাপা পড়ে শ্রমিক নিহত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ১২:৩৭ এএম
রূপগঞ্জের একটি কারখানায় ডালের বস্তার নিচে চাপা পড়ে রুবেল (২৪) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৮ নভেম্বর) সকালে উপজেলার তারাবো পৌরসভায় অবস্থিত শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, সকালে ওই কারখানার গোডাউনে ডালের বস্তার স্তুপ করা হচ্ছিল। এসময় একটি স্তুপ ভেঙে পড়ে। অনেকে সরে আসতে পারলেও রুবেল বস্তার নিচে চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুবেলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানায়। তার বাবার নাম মো. মহরম আলী। বর্তমানে তারাবো এলাকায় থাকতেন তিনি।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।


