বন্দর ইউপি ৯নং ওয়ার্ড আমার ঘর আমার বাড়ী : এহসান উদ্দিন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ০৩:৪৪ এএম
আসন্ন বন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শাওন হাসান এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) বিকেলে বন্দর ইউনিয়ন পরিষদের কদমতলী এলাকাবাসীর আয়োজনে এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ও পূনরায় চেয়ারম্যান পদপ্রার্থী এহসান উদ্দিন আহমেদ।
তিনি বলেন, বাগবাড়ী এই ৯নং ওয়ার্ড আমার ঘর আমার বাড়ী। আমাদের এই ৯ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী তিন জন। আমি একজনের পক্ষ নিলে আরেকজন কষ্ট পায়। আপনারা যাকে সৎ ও যোগ্য মনে করবেন তাকে এই ৯নং ওয়ার্ডে নির্বাচিত করবেন। এই ওয়ার্ডে আমি ভোট চাইতে গেলে ইমোশনাল ও বিব্রত হয়ে যাই। কারণ আমার এই ওয়ার্ড আপনারা কিভাবে সাজাবেন, কিভাবে রাখবেন সেটার দায়িত্ব আপনাদের। বিশেষ করে আমার এই ওয়ার্ডে আমি আগামী ১১ তারিখ ৯০ মার্ক নিয়ে পাশ করতে চাই।
কদমতলী পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করীম এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, কদমতলী পঞ্চাশবার কমিটির সভাপতি ওসমান গনী, পূর্ব বাগ বাড়ি পঞ্চায়েত কমিটির সভাপতি হযরত আলী সরদার, সাধারণ সম্পাদক মোঃ রমজান, পশ্চিম বাগবাড়ী পঞ্চায়েত কমিটির সভাপতি আক্তার হোসেন, সহ-সভাপতি মোঃ রবিউল হোসেন, তাজ মোহাম্মদ, মোঃ শাহাবুদ্দীন, মোঃ হাফিজ, ৯নং ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক মোঃ আজিম, মোঃ লাল মিয়া, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রাজু আহমেদ সুজন, বঙ্গবন্ধু সৈনিক লীগ বন্দর থানার সাংগঠনিক সম্পাদক সুজন বেপারী, মোঃ সোহেল, কাজল ও মানিক প্রমুখ।


