Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর ইউপি নির্বাচনে মোক্তার হোসেনের গণসংযোগ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ০৩:৪৯ এএম

বন্দর ইউপি নির্বাচনে মোক্তার হোসেনের গণসংযোগ
Swapno

আসন্ন বন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোক্তার হোসেন এর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৮ নভেম্বর) বিকেলে বন্দর ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডের বাসস্টান্ডের সামনে থেকে শুরু করে ২নং ওয়ার্ড চৌধুরী বাড়ী হয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মোক্তার হোসেন।

 

তিনি বলেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটাররা ব্যাপক ভোটের ব্যবধানে উন্নয়নের নৌকা মার্কাকে বিজয়ী করবে। বন্দর ইউনিয়নবাসী দূর্নীতিবাজ জনপ্রতিনিধিকে আর ভোট দিবেনা। যারা জনগনের জন্মনিবন্ধনের টাকা লুটেপুটে খায় তাদের প্রত্যাখ্যান করুন। এখন সময় এসেছে। মানুষ বুঝতে পেরেছে মিষ্টি কথায় আর চিড়া ভিজেনা। বন্দর ইউনিয়নের মানুষ ভোট বিপ্লব ঘটিয়ে নৌকার সম্মান অক্ষুন্ন রাখবে ইনশাআল্লাহ।

 

এ সময় গণসংযোগ আরো উপস্থিত ছিলেন, ২৪নং ওয়ার্ড মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের মোঃ বুলবুল আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আজিজুল হাকিম, ২৫নং ওয়ার্ড মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মোঃ আমজাদ হোসেন, সদস্য সচিব মোঃ ইউসুফ, ২০নং ওয়ার্ড এর যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মুন্সি, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দেওয়ান মোঃ আলী, ২৩নং ওয়ার্ড যুগ্ম সদস্য সচিব মোঃ হারুন ও বন্দর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহমেদ সহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন