সৈকত আমাদের জনপ্রিয় একজন প্রার্থী - এলাকাবাসী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ১২:০৯ এএম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আর মাত্র ১ দিন বাকি। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন গতকাল প্রার্থীরা। তারই মাঝে কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তরুন সমাজ সেবক মো. রাফসান জানি সৈকত ফুটবল মার্কা প্রতীকে গতকাল বাংলাবাজার এলাকায় গণসংযোগ করেন।
মঙ্গরবার (৯ নভেম্বর) সকালে কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৮নং ওয়ার্ডের সর্বস্তর জনগণের মনোনীত মেম্বার প্রার্থী ও তরুন সমাজ সেবক মো. রাফসান জানি সৈকত তার ফুটবল মার্কা প্রতীকে এলাকাবাসীর কাছে ভোট চান। এ সময় তিনি অত্র এলাকার ময়মুরব্বীদের কাছে তার ফুটবল মার্কা প্রতীকে ভোট চান ও ৮ নং ওয়ার্ডে সর্বস্তর জনগণকে কাল ১১ তারিখে ফুটবল মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।
এ সময় এলাকাবাসী বলেন, ১১ তারিখে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. রাফসান জানি সৈকত এর ফুটবল মার্কা প্রতীকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে বিজয় করব। সৈকত আমাদের জনপ্রিয় একজন্য প্রার্থী, তার মতো ভাল ছেলে খুবই কম পাওয়া যায়, আমরা এই ওয়ার্ড আগামীতে একজন্য তরুন জনপ্রতিনিধির হাতে তুলে দিতে চাই। এই ওয়ার্ডে ফুটবলের বিজয় হবেই ইনশাল্লাহ।


