Logo
Logo
×

নগরের বাইরে

সোনাকান্দায় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ০৩:৫৯ এএম

সোনাকান্দায় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু
Swapno

বন্দরে সোনাকান্দা এলাকায় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় আলভী (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বন্দর থানার সোনাকান্দা উত্তর বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

দূর্ঘটনার পর স্থানীয়রা মাদ্রাসা ছাত্রকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলভীকে মৃত ঘোষনা করে। নিহত ক্ষুদে শিক্ষার্থী আলভী বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ মাহামুদনগর এলাকার হাসান মিয়ার ছেলে ও দড়ি-সোনাকান্দাস্থ আবু হুরাইয়া (রাঃ) ইসলামী কিন্ডার র্গাটেনের ১ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

 

এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক অটো চালক জাহাঙ্গীর (২৮)কে গনধোলাই দিয়ে বন্দর থানা পুলিশে সোর্পদ করেছে। আটককৃত অটো চালক জাহাঙ্গীর একই থানার দড়ি-সোনাকান্দা এলাকার মৃত আরী আহাম্মদ মিয়ার ছেলে বলে জানা গেছে। 

 

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় জনতা অটো চালককে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আসামীর বিরুদ্ধে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন