র্যাবের অভিযানে অবৈধ বিস্ফোরক দ্রব্য জব্দ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ০১:৪৯ এএম
সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকা থেকে বিপুল পরিমান অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ পনির হোসেন নামে একজন ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১ এর একটি অভিযানিক দল। এ সময় তার থেকে ১৯ হাজার ২৬৫ পিস আতশবাজি ও ১টি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
বুধবার (১০ নভেম্বর) র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার ভোরে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি গাজীপুর জেলার সদর থানার কয়ের এলাকার রমজান আলীর ছেলে।
র্যাব জানায়, পনির হোসেন দীর্ঘদিন যাবৎ অবৈধ বিস্ফোরক দ্রব্য আতশবাজি ক্রয়-বিক্রয় করছে। তার নিকট হতে বিভিন্ন অপরাধী চক্র বিস্ফোরক দ্রব্য নিয়ে ক্রয় করে মানুষের ক্ষতি সাধনের লক্ষ্যে ব্যবহার করছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অপরাধী চক্র আতশবাজি ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


