Logo
Logo
×

নগরের বাইরে

রাস্তা পারাপারকালে পিকআপের ধাক্কায় শ্রমিক নিহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ১২:১৭ এএম

রাস্তা পারাপারকালে পিকআপের ধাক্কায় শ্রমিক নিহত
Swapno

সিদ্ধিরগঞ্জে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আইয়ুব আলী রিয়াদ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় রাস্তা পারাপারকালে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

 

এতে ঘটনাস্থলেই রিয়াদের মৃত্যু হয়। নিহত রিয়াদ ফেনীর শুয়াগাজী এলাকার মৃত সাহাব উদ্দীনের ছেলে। তিনি পেশায়ে একজন ফার্নিচার শ্রমিক ছিলেন।

 

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন