Logo
Logo
×

নগরের বাইরে

এনায়েতনগর ৭নং ওয়ার্ড ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ১২:৪০ এএম

এনায়েতনগর ৭নং ওয়ার্ড ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা
Swapno

ফতুল্লা সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড ভোট কেন্দ্রে সাময়িক বিশৃঙ্খলার ঘটনায় সেখানে মোতায়েন করা বিজিবি ও পুলিশের অ্যাকশনে পরিস্থিতি মোকাবেলা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এক সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থীর পক্ষে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলে অবরুদ্ধ করা হয় মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ। 

 

জানা যায়, দুপুর ১২টার দিকে এনায়েতনগর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ৬৯নং পশ্চিম মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও তার অনুসারী লোকজন। পরে এই ওয়ার্ডের সদস্য প্রার্থী জাকারিয়া জাকির অভিযোগ করেন, ছাত্রলীগের নেতার নেতৃত্বে কর্মীরা কেন্দ্রের ভেতরে প্রতিদ্বন্ধী প্রার্থী শাহ্জাহান মাতবরের পক্ষে ব্যালটে সিল মারছেন।

 

পরে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়ে লোকজন ছাত্রলীগ নেতা-কর্মীদের ধাওয়া করেন। এক পর্যায়ে অবরুদ্ধ হন তারা। পরে ‘জয় বাংলা’ স্লোগানে দিয়ে প্রভাব বিস্তার করতে চাইলে অ্যাকশনে যায় পুলিশ। পরে এই কেন্দ্রে বিজিবি মোতায়েন করা হয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন