Logo
Logo
×

নগরের বাইরে

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ : খাদ্যমন্ত্রী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ০৮:০৫ পিএম

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ : খাদ্যমন্ত্রী
Swapno

 বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশে ৫ লাখ ৩৫ হাজার মেট্রিকটন খাদ্য উৎপন্নতায় ৮টি সাইলো রাইস সাইলো নির্মাণ করছে। তার মধ্যে ৪৮ হাজার ক্ষমতা সম্পন্ন একটি সাইলো নারায়ণগঞ্জে আজ ভিত্তিপ্রস্তর  করা হবে।

 

 প্রিমিক্স কার্নেল অর্থাৎ পুষ্টি চাল ৬ প্রকারে ভিটামিন সম্পৃক্ত। এ ভিটামিন ভিটুয়েল, জিংক, ফলিক এসিড, ইত্যাদীসহ ৬টি  গুনী সম্পর্ন ৬টি প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরী স্থাপন করা হবে। তারেই ভিত্তিপ্রস্তর আজ আমরা দিব। ১৪ নভেম্বর রোববার বেলা ১২টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডসন্থ বন্দর সিএসডি ক্যাম্পাসে রাইস সাইলো এবং প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি নির্মান কাজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মুজিবি ও বাংলাদেশের রজতজয়ন্তী শুভেচ্ছা জানিয়ে  তিনি আরো বলেন,  ১৯৭৫ সালে ১৫ আগষ্টের আগে বঙ্গবন্ধু যখন অল্প সময়ে দেশকে পুনর্গঠিত করার চেষ্টা করে একটি পর্যায়ে নিয়ে গেছেন তখনই স্বাধীনতা বিরোধী শত্রুরা দেশে বিদেশে আন্তজার্তিক শত্রুরা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। শুধু জাতির পিতাকে হত্যা করে খ্যান্ত হয় নাই তার সামনে তার পুত্র সন্তানদের হত্যা করেছে। যেন আওয়ামীলীগ আর যাতে মাথা উচু করে দাঁড়াতে না পারে। আওয়ামীলীগ আর যেন ক্ষমতায় না যায়। বাংলাদেশ যাতে আর বাংলাদেশ না থাকে। বাংলাদেশ যাতে আবারও পাকিস্থানে রূপান্তরিত হয়। এইটা ছিল তাদের উদ্দেশ্যে। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা তা বিদেশে থাকার কারণে বেঁচে গেছেন। তারা সে চিন্তাই করেনি শেখ হাসিনা দেশে ফিরে এসে সে হাল ধরে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়বে তারা এইটা চিন্তা করেনি। যখন চিন্তা করেছে তখন তাকে হত্যার জন্য বার বার চেষ্টা করা হয়েছে। ২১ বার তাকে হত্যার করা চেষ্টা করা হয়েছে। 

 

জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা এগিয়ে গেছেন তলাবিহীন ঝুড়ি থেকে। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল তৈরি করেছেন। এবং তৈরি করে যাচ্ছেন। মধ্যম আয়ের দেশ থেকে ৪১ সালের মধ্যে সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়বেন এ প্রত্যায় নিয়ে কাজ করছেন। তারেই ফলসরুপ রাস্তা ঘাট শুধু নির্মাণ নয় ঘরে ঘরে বিদুৎই শুধু নয় মানুষের ক্ষুধামুক্ত দেশ গড়ার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। এ ক্ষুধা নিরুদেশ করতে গেলে আমাদেরকে খাদ্যের মজুদ বাড়াতে হবে। 

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সভাপতিত্বে ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারে পাট ও বস্ত্র মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আলহাজ¦ একেএম শামীম ওসমান ও খাদ্য মন্ত্রনালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।          
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন