Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ দুই নারী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ০৬:১৩ পিএম

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ দুই নারী গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলো, রোজী আক্তার (৩৫) ও হাসি আক্তার খুশী (২৭)। এরমধ্যে রোজী আক্তার ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল থানার বেড়াতলী এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী এবং হাসি আক্তার খুশী ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার আনন্দপুর এলাকার কাজী শাহ আলমের স্ত্রী।

 

 রোববার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

 

র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতাররা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন