Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লা শাখা থেকে জেলা শ্রমিকলীগ সভাপতিকে শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ০৯:২৯ পিএম

ফতুল্লা শাখা থেকে জেলা শ্রমিকলীগ সভাপতিকে শুভেচ্ছা
Swapno

গতকাল বিকেলে শহরের চাষাঢ়াস্থ হোয়াইট হাউস রেস্টুরেন্টে মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ফতুল্লা আঞ্চলিক শাখার কমিটির সভাপতি হাজী মো. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক হেলেনা খাতুন জয়া'র নেতৃত্বে জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময়ে মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ফতুল্লা আঞ্চলিক শাখার কমিটির সভাপতি হাজী মো. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক হেলেনা খাতুন জয়া'র নেতৃত্বে জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদিরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়। এসময়ে মুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদিরের নেতৃত্বকে সমর্থন জানান এবং আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

 

নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সিরাজুল হকের সভাপতিত্বে ও সদস্য মোখলেসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান, আলী হোসেন, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান মিজান, অনীল কুমার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন (এসিআই), আলমগীর মিয়া, হুমায়ুন কবির, হাফিজ আহম্মেদ, জাহাঙ্গীর হোসেন বেপারী, মোসলেউদ্দিন জীবন, মো. আসলাম, সাহাবুদ্দিন পাঠান, ওমর ফারুক, আনোয়ারুল হক সুমন, বোরহান মিয়া, মোজাম্মেল হক, সোহেল আহম্মেদ ভান্ডারী, তাজুল ইসলাম, এস এম কাদির, পাভেল খান, রবিউল আলম, জেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি ফকির নুর হোসেন, মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি আফজাল হোসেন, নুরুল ইসলাম, মো. ইসলাম, জেলা যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোক্তার হোসেন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন