রূপগঞ্জে আওয়ামীলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত-৭
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১০:২৪ পিএম
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু'পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়েছে। সোমবার উপজেলার কাঞ্চন বাজারে ঘটে এঘটনা। সংঘর্ষের কারনে পুরো বাজারের ব্যবসায়ীরা আতংকে দোকানপাট বন্ধ করে দেয়।
স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা জানায়, দীর্ঘ দিন ধরে কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলামের সাথে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির রাজনীতি ও বিভিন্ন বিষয়াদী নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার বেলা ১১ টার দিকে কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ী এলাকায় অবস্থান নেয়। এসময় মেয়র সমর্থক কালাদী এলাকার বাচ্চুর ছেলে সফিকুল ইসলামকে বেস্টওয়ে সিটির সামনে একা পেয়ে কলির সমর্থের লোকজন এলোপাথারী পিটিয়ে দুটিপা ভেঙ্গে ফেলে। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাঞ্চন উত্তর বাজারে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। সংঘর্ষে শামীম, তুষার, মাসুদসহ উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়েছে। আহততের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সফিকুল ইসলামকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রসুল কলি বলেন, সকালে আমার সমর্থক আবুল খায়েরের বাড়ীঘরে, সিরাজের দোকানে ব্যাপক ভাংচুর করে মেয়রের লোকজন। এতে আমার কিছু লোকজন উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে আমি তাদেরকে নিয়ে আসি।
এব্যাপারে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, কোন কারণ ছাড়াই কলি বাহিনীর লোকজন আমার এক সমর্থকে পিটিয়ে দুই পা ভেঙ্গে ফেলে। আমার কয়েকজন লোককে মারধর করে গুরুত্বর আহত করে। আমি ঘটনা শুনার সাথে সাথে পুলিশ ও র্যাবের সহায়তা চাই। তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তিনি আরো বলেন, কলি বাহিনীর লোকজন প্রায় সময় অস্ত্রসস্ত্র নিয়ে সময়ই কাঞ্চন বাজারে মহড়া চালায়। এতে প্রায় সময় কাঞ্চন বাজারে ব্যবসায়ীরা আতংকে দোকানপাট বন্ধ করে রাখে। আমি প্রশাসনে কাছে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবী জানাচ্ছি।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


