Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লা থানা আ’লীগের জরুরী সভা অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১১:১২ পিএম

ফতুল্লা থানা আ’লীগের জরুরী সভা অনুষ্ঠিত
Swapno

ফতুল্লা  ইউনিয়ন পরিষদের  নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীতা নির্ধারনের জন্য ফতুল্লা থানা আওয়ামীলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফতুল্লার পঞ্চবটিস্থ থানা আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায়  ফতুল্লা ইউনিয়ন পরিষদে নির্বাচনে নৌকা প্রতীকের প্রত্যাশী ৭জন জন প্রার্থী উপস্থিত ছিলেন।


ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদলের সভাপতিত্বে ফতুল্লা থানা আওয়ামীলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।  

সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক এম শওকত আলী।  এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ সভাপতি আসাদুজ্জামান,ওয়ালী মাহমুদ খান,আশরাফুল আলম,সাংগঠনিক সম্পাদক মাসুম,জাহাঙ্গীর হোসেন, এমএ মান্নান, মতি প্রধান,মোস্তফা চৌধুরী, জাহেদুল হক খোকন,রেহান শরীফ বিন্দু, বিউটি,জসিম উদ্দিন, আবুল হোসেন প্রধান,মো. বাবুল, ইদ্রিস আলী, রাজ্জাক মাস্টার, সালাউদ্দিন, রঞ্জিত মন্ডল প্রমুখ। নৌকার প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ সভাপতি লুৎফর রহমান স্বপন,ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিছির আলী,ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন, থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, থানা আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান।


সভায় ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক শওকত আলী তাদের বক্তব্যে বলেন, সকলের মতামত পর্যালোচনা করে সাংসদ শামীম ওসমানের সঙ্গে আলোচনা করবো। এরপর তিনি যাকে ভালো মনে করবেন তার ব্যাপারে জেলা কমিটিতে সুপারিশ পাঠাবেন। জেলা কমিটি তা আবার কেন্দ্রে পাঠাবেন। যেই মনোনয়ন পাবে তার হয়ে বাকিরা মাঠে কাজ করবেন বলেও তারা আশাবাদ ব্যাক্ত করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন