এসপি’র হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী দেলোয়ার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১১:২০ পিএম
সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় বহিরাগত সন্ত্রাসী নিয়ে বাড়িতে ঢুকে স্ত্রী-সন্তানের উপর হামলা, লুটপাটের ঘটনায় দোষীদের গ্রেফতারের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ চেয়ে পুলিশ সুপার বরাবর আবেদন জানিয়েছেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন (৫৯)। গতকাল বিকেলে তিনি এই আবেদন করেন। দেলোয়ার হোসেন আবেদনপত্রে উল্লেখ করেন, তার স্থায়ী বাড়ি মাদারীপুর জেলার শীবচর থানার কাদিরপুর ইউনিয়নের মিছিল মোল্লার কান্দি এলাকায়। সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকয় তিনি বাড়ি করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন। বাইরের এলকাা থেকে এই এলাকায় বাড়ি করায় দক্ষিণপাড়া এলাকার (১) রাসেল (২৫), (২) মো. হাসান (৩৮), রাসেলের বোন জামাতা তারা মিয়া (৪০), আবু তাহের (৩৮), রুবেল (২৩), মো. পাভেল (১৯)সহ অজ্ঞাত আরো ৮/১০সন্ত্র দীর্ঘদিন যাবৎ দেলোয়ার ও তার সন্তানদের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য উঠেপড়ে লাগে এবং হুমকি দেন।
গত ১২ নভেম্বর সকাল এগারোটায় দেলোয়ার হোসেন ও তার ছেলেরা শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে গেলে ওই সন্ত্রসাসীর পূর্ব-পরিকল্পনা অনুযায়ী কেরোসিন তেল, ম্যাচ, লোহার রড, হকিষ্টিক, এস,এস,পাইপ, হামার, হাতুরী, ধারালো চাকু, গরু জবাই করার বড় ধারালো ছুরি ইত্যাদি নিয়া দেলোয়ারের বসত বাড়ীতে গিয়ে দেলোয়ারকে হত্যার উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। এসময় দেলোয়ারের স্ত্রী ঘর হইতে বাহির হয়ে অভিযুক্তদেরকে গালি-গালাজ করিতে নিষেধ করিলে, অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত য়ে দেলোয়ারের স্ত্রীর চুলের মুঠি ধরিয়া আমার স্ত্রীর গালে এলাপাথারীভাবে চড়-থাপ্পড় মেরে তার স্ত্রীকে সজোরে ধাক্কা দিয়া মাটিতে ফেলে দেয়। এরপর আবু তাহেরসহ ব অজ্ঞাত আরো ৪/৫ জন ব্যক্তি দেলোয়ারের ঘরে প্রবেশ করে ঘরের ভিতরের আলমার ভেঙে ব্যবসার কাজে রক্ষিত ২ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে যায়।
এসময় তারা দেলোয়ারের বাসার স্টিলের আলমারী ছোট পকেটে থাকা ৬ভরি ওজনের বিভিন্ন গহনা যার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকার জিনিসও ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া তারা ওয়াড্রপের উপরে থাকা ২টি স্যামসাং টাচ মোবাইল যেগুলোর মূল্য প্রায় ২৬ হাজার টাকা সেগুলোও নিয়ে যায়। এছাড়া তারা বসত ঘরে থাকা একটি ২৬ ইঞ্চি সনি রঙ্গিণ দেওয়াল টিভি যার মূল্য ৪৫ হাজার টাকা, ৩টি সিলিং ফ্যান, ২টি ফ্রিজ, ১টি ওভেন, ৪টি সোফা, ২টি ড্রেসিং টেবিল, ৩টি খাট, ২টি দেওয়াল শোকেজ ও সুকেজের ভিতরে রক্ষিত কাচের জিনিসপত্র, ঘরের দরজা-জানালা অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে সাড়ে ৭ লাখ টাকার ক্ষতিসাধন করে। এসময় তারা আলমারীতে রক্ষিত কাপড়- চোপড় একত্র করিয়া খাটের উপর রাখে এবং আবু তাহের কাপড়-চোপড়ে কেরোসিন তেল ছিটাইয়া দিয়া তাতে আগুন ধরিয়ে দেয়।
এসময় দেলোয়ারের স্ত্রীর ডাক-চিৎকারে আশে-পাশের লোকজন আগাইয়া আগুন নেভানাের চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদেরও মারধর করে। আগুনে বাড়ির আরো বিভিন্ন মামমালও ভস্মিভূত হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। এসময় আমি ও আমার ছেলেরা পুত্রদের সংবাদ পেয়ে মসজিদ থেকে এসে দেখতে পাই আগুনে আমার শেষ সম্বল মাথা গোজা ঠাঁই ঘর ও ঘরের জিনিসপত্র পুড়িয়া ছাই হয়ে গেছে। এসময় সন্ত্রাসীরা উল্লাস করতে করতে বীরদর্পে হুমকি দিয়ে যায় এব্যাপারে কোন প্রকার আইনের আশ্রয় নিলে আমাকে ও আমার সন্তানদেরকে রাস্তাঘাটে যেখানে পাইবে, সেখানে প্রকাশ্যে খুন করে ফেলবে।
এঅবস্থায় দেলোয়ার তার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন দেলোয়ার ও তার পরিবার।


