Logo
Logo
×

নগরের বাইরে

সৈয়দপুরে ২৬ টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১১:৩১ পিএম

সৈয়দপুরে ২৬ টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ
Swapno

শহরের নিতাইগঞ্জ, আল আমিন নগর ও সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে একটি তিনতলা ভবন, ৭টি গোডাউনের বর্ধিতাংশ সহ কাঁচাপাকা ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটি ভেকু (এক্সাভেটর) দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক ইসমাইল হোসেন, সীমানা পিলার এবং ওয়াকওয়ে প্রকল্পের পরিচালক শাহনেওয়াজ কবির, মেডিকেল অফিসার জাকিরুল হাসান ফারুক প্রমুখ।

 

 অভিযানকালে সৈয়দপুরে পুবালী সল্ট কারখানার মালিক পরিতোষ সাহার নদী দখল করে গড়ে তোলা জেটিসহ অবৈধ স্থাপনা, নিতাইগঞ্জে জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের মালিকানাধীন পাকা গোডাউনের বর্ধিতাংশ, লিয়াকত হোসেন ও বাবুর মালিকানাধীন ৩ তলা ভবনের বর্ধিতাংশ, বাচ্চু ও সিদ্দিকের মালিকানাধীন বন্দর এন্টারপ্রাইজের ২ টি সেমিপাকা গোডাউন সহ ২৬ টি স্থাপনা উচ্ছদে করা হয়েছে। এসময় কমপক্ষে নদীর আড়াই একর তীরভূমি দখলমুক্ত করা হয়েছে। 

 

বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম- পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিএস জরিপ অনুযায়ী নতুন সীমানা পিলার স্থাপনের কাজ চলছে। পাশাপাশি শীতলক্ষ্যার উভয় তীরেই ওয়াকওয়ে নির্মাণ কাজও শুরু হবে। বেশ কিছু প্রতিষ্ঠানের অভ্যন্তরে নতুন সীমানা পিলার স্থাপন নিয়ে জটিলতা ছিল। সেগুলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে নিরসন করা হচ্ছে। পাশাপাশি নদীর তীরভূমি উদ্ধার করে ওয়াকওয়ে নির্মাণ কাজও যাতে দ্রুত শুরু করা যায় সে লক্ষ্যে নদীর দুই পাশে অবৈধ ভাবে গড়ে উঠা সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। নদী দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন