Logo
Logo
×

নগরের বাইরে

মুসলিমনগরে বস্তাবন্দি অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ০৫:১০ পিএম

মুসলিমনগরে বস্তাবন্দি অবস্থায়  যুবকের মরদেহ উদ্ধার
Swapno

ফতুল্লায় হাত-পায়ে দড়ি বাধা, মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় আমির হামজা (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

 

এলাকাবাসীর খবরে বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ফতুল্লার মুসলিমনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ। নিহত আমির হামজা টাঙ্গাইল সদরের আব্দুল খালেকের ছেলে। 

 

হামজা ফতুল্লার এম এস ডাইং নামের এক শিল্প কারখানায় চাকরি করতেন। তিনি ফতুল্লার শাসনগাঁও এলাকার মামুন ভিলার বাড়িতে মেসে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ‘এলাকাবাসীর দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন