Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার ৮নং ওয়ার্ড মেম্বার প্রার্থী সবুজ’র মনোনয়নপত্র ক্রয়

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ০৭:২২ পিএম

ফতুল্লার ৮নং ওয়ার্ড মেম্বার প্রার্থী সবুজ’র মনোনয়নপত্র ক্রয়
Swapno

 আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে বিশিষ্ট শিল্পপতি হাজী নাজমুল হোসাইন সবুজ মনোনয়নপত্র ক্রয় করেছেন। 

 

অত্র ওয়ার্ডের তিন তিনবারের সাবেক জনপ্রিয় মেম্বার প্রয়াত আব্দুস সালাম মেম্বারের জ্যৈষ্ঠ সন্তান তরুণ সমাজ সবক ও বিশিষ্ট শিল্পপতি হাজী নাজমুল হোসাইন সবুজ।   

 

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিস থেকে এই মনোনয়নপত্র ক্রয় করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন, এড. রাসেল প্রধান, মো. শাকিল আহমেদ, এড. পলাশ প্রমুখ। 

 

এসময় প্রতিক্রিয়া ব্যক্ত করে হাজী নাজমুল হোসাইন সবুজ বলেন, আলহামদুলিল্লাহ ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষের দোয়া ও সমর্থন নিয়ে মনোনয়ন ক্রয় করেছি। একটি আধুনিক ও ডিজিটাল মডেল ওয়ার্ড নির্মাণে আগামী নির্বাচনে সকলের ভোট কামনা করছি। ইনশাল্লাহ বিজয়ী হয়ে নাগরিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবো। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন