Logo
Logo
×

নগরের বাইরে

শ্বশুরবাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ১

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ১২:০২ এএম

শ্বশুরবাড়ি ফেরার পথে গণধর্ষণের  শিকার গৃহবধূ, গ্রেফতার ১
Swapno

ফতুল্লায় বাবার বাসা থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এই ঘটনায় বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে ইমরান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ইমরান কাশিপুর ইউনিয়নের হাটখোলার চৌধুরীগাঁয়ের মৃত সেন্টু মিয়ার পুত্র। গণধর্ষণের ঘটনাটি ঘটেছে চরকাশিপুর ব্রিজ এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর ওই নারী তার বাবার বাড়িতে বেড়াতে যায়। ১৬ নভেম্বর সন্ধ্যায় তিনি শ্বশুরবাড়িতে ফিরছিলেন। চরকাশিপুর ব্রিজের সামনে পৌঁছালে আসামি ইমরান ওই নারীর পথরোধ করে নানা প্রশ্ন করে। 

এক পর্যায়ে গৃহবধূ গ্রেফতার ইমরানের মোবাইল ফোন দিয়ে তার স্বামীকে জানায় যে, সে চরকাশিপুর ব্রিজের সামনে আছে। পরে বাদী সেখানে গিয়ে স্ত্রীকে না পেয়ে খুঁজতে থাকে।  পরে রাত দশটার তাকে ফোন করে জানানো হয় যে, তার স্ত্রীকে ট্রলারে তুলে দেয়া হয়েছে। পরে সে নদী ঘাটে গিয়ে তার স্ত্রীকে খুজে পায়।

 

 তখন তার স্ত্রী তাকে জানায়, চরকাশিপুর ব্রিজের সামনে যাওয়া মাত্র গ্রেফতার ইমরান ও তার তিন সহযোগী ফাইয়ান (২১), ইয়াসিন(৩০) ও রায়হান (২৫) তাকে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, এই মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন