Logo
Logo
×

নগরের বাইরে

ইয়াবা-ফেন্সিডিল সেবন করিয়ে ফতুল্লায় নারী ধর্ষণ, গ্রেফতার ১

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ১২:০৮ এএম

ইয়াবা-ফেন্সিডিল সেবন করিয়ে ফতুল্লায় নারী ধর্ষণ, গ্রেফতার ১
Swapno

ফতুল্লায় এক নারীকে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল সেবন করিয়ে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় গতকাল কথিত ধর্ষক নাছির (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ভূক্তভোগী নারী ফতুল্লা মডেল থানায় নাছিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাদন দমন আইনে মামলাটি দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালে ফতুল্লার নরসিংপুর এলাকার ওই নারীর সাথে একই এলাকার ডুবাই প্রবাসীর সাথে বিবাহ হয়। 

বিবাহের কিছুদিন ভূক্তভোগী নারীর মা মেয়েকে তার মা ও বোনের বাড়ীতে রেখে ওমান চলে যায়। একই বাড়ীর নিচ তলায় হাজী সিরাজুল ইসলামের ছেলে নাছির স্বপরিবারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। গত তিন মাস পূর্বে নাছির হঠাৎ ওই নারীর রুমে গিয়ে মাদক দ্রব্য রাখে। তখন সে নাছিরকে মাদক না রাখতে বাঁধা নিষেধ করলে নাছির তাকে বিভিন্ন প্রকার ভয় দেখায়। এর একমাস পর নাছির ওই নারীর ঘরে গিয়ে একটি ইয়াবা ট্যাবলেট ও এক বোতল ফেন্সিডিল সেবন করিয়ে তার সাথে দৈহিক সম্পর্ক করে।

 বিষয়টি ওই নারীর প্রবাসী স্বামী জানতে পেরে তাকে ডিভোর্স দেয়। এরপর থেকে নাছির ওই নারীর সাথে দৈহিক মেলামেশা করতে থাকে। একপর্যায়ে ভূক্তভোগী নারী নাছিরকে বিয়ের কথা জানালে অতি শিঘ্রই বিয়ে করবে জানিয়ে নাছির তার সাথে দৈহিক মেলামেশা অব্যাহত রাখে। 

 

ভূক্তভোগী নারী আরো অভিযোগ করেছেন, গত রোববর (১৪ নভেম্বর) রাত দেড় টায় নাছির পুনরায় তার ঘরে গিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিয়ে করবে জানিয়ে দুই দফা ওই নারীর সাথে দৈহিক মেলামেশা করে নাছির। পরবর্তীতে নাছিরের স্ত্রী স্বামীর পরকীয়া সম্পর্কে বিষয়টি জানতে পেরে ওই নারীর সাথে ঝগড়া করে এবং ভূক্তভোগী নারী খারাপ মেয়ে এমন অপবাদ দেয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন