Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে জুয়া ও মাদকের আসর থেকে গ্রেফতার ৭

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ০৭:১৩ পিএম

রূপগঞ্জে জুয়া ও মাদকের  আসর থেকে গ্রেফতার ৭
Swapno

রূপগঞ্জে নিষিদ্ধ প্রকাশ্য জুয়া ও অবৈধ মাদকের আসর হতে ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল ও জুয়া খেলার নগদ ১ লাখ ৯৫ হাজার টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত ৬ ব্যান্ডেল তাস উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের রূপগঞ্জের পবনকুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো, পবনকুল এলাকার মো. সাব্বির (২৮),  বরাবোর মো. মামুন (৩৪), বরপার মো. শাহআলম (২৮), বরপার মো. রিয়া সাদ (২৮), বরাবোর মো. রবিউল মিয়া (৩৬), বরাবোর মো. শফিকুল ইসলাম ওরফে পুনম (৩৪) এবং  বরাবো এলাকার মো. মিজানুর রহমান (২৮)।

 

 র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, একটি সংঘবদ্ধ জুয়াড়ি চক্র দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জ থানার পবনকুল এলাকায় নানা কায়দায় নিষিদ্ধ প্রকাশ্য জুয়া ও অবৈধ মাদকের আসর চালিয়ে আসছিল। এই আসরে ২০/৩০ জন লোক নিয়মিত অবৈধ প্রকাশ্য জুয়া খেলায় অংশ নিতো এবং সেখানে বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন হতো ও মাদক সেবন চলতো।

 

 উপস্থিত স্বাক্ষী ও স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, এই জুয়ার আসরে নিষিদ্ধ জুয়া খেলায় অংশগ্রহণ করতে জুয়াড়িরা টাকা সংগ্রহের জন্য সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, রাহাজানিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে আসছিল।  

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন