Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে মটর সাইকেলের ধাক্কায় তাঁত শ্রমিকের মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ০৬:১২ পিএম

আড়াইহাজারে মটর সাইকেলের ধাক্কায় তাঁত শ্রমিকের মৃত্যু
Swapno

 আড়াইহাজারে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মটর সাইকেলের ধাক্কায় শহীদউল্যাহ (৫০) নামে এক তাঁত শিল্পের শ্রমিকের মৃত্যু হয়েছেন। তিনি স্থানীয় ছোটবাড়ৈপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদউল্যাহ নিজ বাড়ি থেকে তার কর্মস্থল মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া এলাকায় যাচ্ছিলেন। বাড়ির পাশে মদনপুর-নরসিংদী সড়কে উঠতে (নারায়ণগঞ্জ-ল- ১১-০৪৭৫) দ্রুতগতির একটি মটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিন আরোহীসহ মটর সাইকেল পাশের খাদে পড়ে যায়।

 এ সময় গুরুতর আহত শহীদ উল্যাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাবে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

এ সময় আহত হন দুই আরোহী। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন