Logo
Logo
×

নগরের বাইরে

অবৈধভাবে ব্যালট পেপারে হাত দেওয়ার চেষ্টা করবেন না : কবিতা খানম

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ০৬:২০ পিএম

অবৈধভাবে ব্যালট পেপারে হাত দেওয়ার চেষ্টা করবেন না : কবিতা খানম
Swapno

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমান পুলিশ বিজিবি ও র‌্যাব মোতায়েন থাকবে। নির্বাচনে অনিয়ম ঠেকাতে ও অবাধ ও সুষ্টু করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে পাঠানো হবে।  

 শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

 তিনি আরো বলেন, কোনো প্রার্থী অবৈধ ভাবে ব্যালট পেপারে হাত দেওয়ার চেষ্টা করবেন না। নির্বাচনে সহিংতা হলে কেন্দ্র প্রার্থীতা বাতিল এবং অনিয়মের সঙ্গে জড়িত হলে রির্টানিং, প্রিজাইডিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, নির্বাচনে সহিংতায় এ পর্যন্ত সন্তানের মৃত্যুতে অনেক মায়ের বুক খালি হয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক তা নির্বাচন কমিশন আশা করে না।  

 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান প্রমুখ। এসময় উপজেলা নির্বাচনী অফিসার ইউসুফুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন