Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে নয় দিন ধরে নিখোঁজ গার্মেন্টকর্মী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ০৬:৩২ পিএম

বন্দরে নয় দিন ধরে  নিখোঁজ গার্মেন্টকর্মী
Swapno

বন্দরে গার্মেন্টে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে মিন্তী রানী (১৭) গত নয় দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১০ নভেম্বর সকালে বন্দর থানার ঝাউতলা এলাকা থেকে গার্মেন্টসে উদ্দেশ্যে ভাড়াটিয়া বাড়ি থেকে বের হয়ে ওই গার্মেন্টস কর্মী নিখোঁজ রয়েছে। অ

 

নেক স্থানে খোজাখুজি করে র্গামেন্টস কর্মীর কোন সন্ধান না পেয়ে  নিখোঁজ ঘটনার ৯ দিন পর ২০ নভেম্বর শনিবার দুপুরে নিখোঁজের পিতা সুভাষ চন্দ্র দাস বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এট্রি করেন। যার জিডি নং- ৮৫৯ তাং-২০-১১-২১ইং। 

 

জানা গেছে, কুমিল্লা জেলার দাউদকান্দী থানার কাওয়াদী এলাকার মৃত গৌরঙ্গ চন্দ্র দাসের ছেলে সুভাষ চন্দ্র দাস তার পরিবার পরিজন নিয়ে দীর্ঘ দিন ধরে বন্দর ঝাউতলা বাজার সংলগ্ন এলাকায় বসবাস করে আসছে। এ সুবাদে তার মেয়ে মিন্তী রানী শহরের একটি গার্মেন্টে চাকুরী করে আসছে। 

 

এর ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় গত ১০ নভেম্বর সকালে মিন্তী রানী গার্মেন্টে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে গত ৯ দিনেও বাড়িতে ফিরে আসেনি। এ ব্যাপারে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করা হলে বন্দর থানা পুলিশ জিডি পেয়ে নিখোঁজ গার্মেন্ট কর্মীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন