Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে রাজমিস্ত্রি গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ০৫:০১ পিএম

রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে রাজমিস্ত্রি গ্রেফতার
Swapno

রূপগঞ্জে প্রতিবেশীর আট বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে আবদুস সালাম নামে এক রাজমিস্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোররাতে উপজেলার গোলাকান্দাইল নতুন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় করা হয়।

 

 এর আগে শনিবার রাতে রূপগঞ্জ থানায় ওই ব্যক্তির নামে মামলা করেন শিশুটির বাবা। রাজমিস্ত্রী  আবদুস সালামের বাড়ি পটুয়াখালীর বাউফলে।

 

মামলার তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মিন্টু বৌদ্ধ এইসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বরাত দিয়ে তিনি জানান, শিশুটি সালামের প্রতিবেশীর মেয়ে। 

 

শনিবার সন্ধ্যায় তাকে বাসায় নিয়ে ধর্ষণ করেন তিনি। পরে চকলেট কেনার জন্য ৩০ টাকা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি ফিরে সব জানালে শিশুর পরিবার থানায় গিয়ে মামলা করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন