Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে চাঞ্চল্যকার শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ০৫:৫১ পিএম

আড়াইহাজারে চাঞ্চল্যকার শিশু ধর্ষণ  মামলার আসামী গ্রেফতার
Swapno

আড়াইহাজার থানায় সংগঠিত চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামী সেলিম মিয়াকে (৩২)  গ্রেফতার করেছে র‌্যাব-১১।  র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করার এক পর্যায়ে মঙ্গলবার ঢাকার ওয়ারী থানাধীন ভগবতী ব্যানার্জী রোড এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার সেলিম মিয়া আড়াইহাজার  থানার আগুয়ান্দী এলাকার মৃত আবু মিয়ার ছেলে।  

এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-১১’র উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের বিষয়টি স্বীকার করে। ভিকটিম স্থানীয় একটি মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রী। আসামী প্রায়ই ভিকটিমের মাদ্রাসায় আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। গত ১৯ নভেম্বর ভিকটিম তার মায়ের সাথে বাড়ীর পাশে একটি জমিতে ধান মাড়াইয়ের কাজ করছিলো। এ সময় ভিকটিম পাশের একটি তাঁত কারখানায় টিউবওয়েলের পানি পান করতে গেলে আসামী ভিকটিমকে ফাঁকা পেয়ে তাঁর পরনে থাকা ওড়না দিয়ে হাত পা বেঁধে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে জোরপূর্বক ধর্ষণ করে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর ২০২১ তারিখে আড়াইহাজার থানার আগুয়ান্দী গ্রামে একটি শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায়  সেলিম মিয়া (৩২) নামের এক যুবককে আসামী করে ধর্ষণের শিকার ভিকটিমের (১৩) মা বাদী হয়ে আড়াইহাজার থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০০৩; ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১৭, তারিখ-১৯/১১/২০২১। ধর্ষণের শিকার শিশু (১৩) স্থানীয় একটি মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন