Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ভেজাল কারখানায় অভিযান, ম্যানেজার গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ০৪:৪৬ পিএম

সিদ্ধিরগঞ্জে ভেজাল কারখানায় অভিযান, ম্যানেজার গ্রেফতার
Swapno

 সিদ্ধিরগঞ্জে ভেজাল ও ক্ষতিকর খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করণের অপরাধে কারখানার ম্যানেজারকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় বিপুল পরিমান ভেজাল খাদ্যপণ্য ও কেমিক্যাল জব্দ করা হয়।

 

 বুধবার বিকালে সিদ্ধিরগঞেজ্র নিমাইকাশারী এলাকায় ভেজাল ও ক্ষতিকর খাদ্য পানীয় তৈরির অনুনোমোদিত ‘মল্লিক ফুড কনজুম্যার এন্ড বেভারেজ’ কারখানায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে কারখানার ম্যানেজার মো. লোকমান হাকিম (৪৬)’কে গ্রেফতার করা হয়। এ সময় উক্ত কারখানায় উৎপাদিত বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্যপণ্য ললিপপ, আইস ললি, লিচি, ম্যাংগো জুস, চকোলেট ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক দ্রব্যাদি জব্দ করা হয়। 

 

র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, একটি চক্র কয়েক বছর যাবৎ সিদ্ধিরগঞ্জ থানাধীন নমাইকাশারী এলাকায় জনৈক মো. নুরুল ইসলাম এর বাড়ী ভাড়া নিয়ে সরকারী অনুমোদনবিহীন ‘মল্লিক ফুড কনজুম্যার এন্ড বেভারেজ’ কারখানা চালিয়ে আসছিল। ওই কারখানায় অস্বাস্থ্যকর পদ্ধতিতে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য, রং ও ফ্লেভার ব্যবহার করে অবৈধভাবে ভেজাল খাদ্য ও পানীয়দ্রব্য উৎপাদন ও বাজারজাত করে আসছে যা শিশু এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। গোয়েন্দা অনুসন্ধান চালিয়ে ওই সরকারী অনুমোদনহীন কারাখানাকে সনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসার আসার জন্য অভিযান পরিচালনা করা হয়। 

 

গ্রেফতারকৃত ওই কারখানার ম্যানেজারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সরকারী অনুমোদন ব্যতীত দীর্ঘদিন ধরে তারা ভেজাল ও মানহীন খাদ্যপণ্য উৎপাদন করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন