Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ০৪:৫৫ পিএম

ফতুল্লায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
Swapno

ফতুল্লায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার ভোররাতে ফতুল্লার দক্ষিণ নয়ামাটি ভাবীরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতাররা হলো. মো. ইমতিয়াজ হোসেন ওরফে কালু (৩২) এবং মো. আশিক (৩০)। 

র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান গ্রেফতারকৃত আসামী মো. ইমতিয়াজ হোসেন কালু ওরফে কালু ফতুল্লার দক্ষিণ নয়ামাটি ভাবীর বাজার এলাকার মৃত আ. রাজ্জাকের ছেলে এবং অপর আসামী মো. আশিক হবিগঞ্জ জেলার বাহুবল থানার মনিকা বাজার এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। 

তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন