Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ এক যুবকের মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ০৬:৪৪ পিএম

সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ এক যুবকের মৃত্যু
Swapno

 সিদ্ধিরগঞ্জের আদমজী কমদতলীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন যুবকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

 

 শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেনসি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টায় তিনি মারা যান। অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক। নিহতের নাম মো. মামুন। তিনি ইপিজেড এলাকায় অনন্ত অ্যাপারেলস নামের একটি পোশাক করাখানায় চাকরি করতেন। 

 

মৃত্যুর খবর নিশ্চিত করে হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আগুনে দগ্ধ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মামুন আজ সকালে মারা গেছেন। আগুনে তার পুরো শরীরই পুড়ে গেছে। পারভেজেরও প্রায় পুরো শরীরই পুড়ে গেছে। জীবন নামের আরেকজনের শরীর ৩০ শতাংশ পুড়লেও তাদের দুজনের অবস্থাই গুরুতর। তিনি আরও বলেন, মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন