Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ের ৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন আজ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ০২:৪৮ এএম

সোনারগাঁয়ের ৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন আজ
Swapno

 সোনারগাঁয়ের ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ।

 

রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে এ ভোট গ্রহণ। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি স¤পন্ন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে উপজেলার ১০টি ইউপির মধ্যে ৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

মামলা জটিলতার কারণে দু’টি ইউপির নির্বাচন স্থগিত রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ৮ টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করে মনোনয়ন দেয় আওয়ামীলীগ। এর মধ্যে মনোনয়নপত্র জমার শেষ দিনে পিরোজপুর, কাঁচপুর , বারদী ও সনমান্দি ইউনিয়নে কোনো চেয়ারম্যান প্রার্থী না থাকায় ইঞ্জিনিয়ার মাসুম, মোশারফ ওমর, লায়ন বাবুল ও জাহিদ হাসান জিন্নাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হোন।

 

তাই বাকি ৪ টি ইউপির মধ্যে শম্ভুপুরা, জামপুর , সাদিপুর ও নোয়াগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, জাতীয় পার্টি ও  স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থীদের নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলার ৮টি ইউপিতে চেয়ারম্যানসহ মোট ৩৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন