Logo
Logo
×

নগরের বাইরে

হাসপাতালে নবজাতক রেখে বাবা মায়ের পলায়ন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ০৬:৪৩ পিএম

হাসপাতালে নবজাতক রেখে বাবা মায়ের পলায়ন
Swapno

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এক দিনের নবজাতক শিশু কে রেখে পালিয়ে গেছেন তার বাবা মা। ঘটনাটি ঘটেছে রোববার সকালে।  

 

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.আশরাফুল আমীন জানান, রোববার সকালে চিকিৎসা করানোর কথা বলে নবজাতক মেয়ে শশিুটিকে হাসপাতালে নিয়ে আসেন এক দম্পতি । তাদের নাম পরিচয় জানার আগেই শিশুটিকে হাসপাতালের লেবার রুমে রেখে কৌশলে পালিয়ে যায় ওই দম্পতি। অনেক চেষ্টা করেও তাদের কোন হদিস পাওয়া যাচ্ছে না। 

 

এ দিকে শিশুটিকে দত্তক নিতে অনেকে আগ্রহ প্রকার করেছেন। কিন্তু শিশুটির মা বাবার পরিচয় জানার জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন