নাসিকের নতুন ভোট কেন্দ্রের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ০৬:৪৮ পিএম
ওয়ার্ডের হৃদয় মণি ক্রিয়েটিভ স্কুলকে কেন্দ্র করার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণ করা এলাকাবাসী। রোববার (২৮ নভেম্বর) বিকাল ৪ টায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয় শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জের কদমতলী ভান্ডারীপুল এলাকায়। ঐ এলাকার সমাজসেবক সালাহউদ্দিন সানি এ মানবন্ধনের নেতৃত্ব দেন। নতুন ভোট কেন্দ্রের দাবিতে ইতিপূর্বে মজিবুর রহমানসহ এলাকাবাসীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদন করা হয় নারায়ণগঞ্জ জেলা নির্বাচনী কর্মকর্তার বরাবরে।
মানববন্ধন করতে আসা ভোটার ও এলাকাবাসী জানায়, তাদের এলাকাগুলোতে ৫ হাজার ভোটার রয়েছে। এ ভোটাররা দেড় কিলোমিটার দুরের সিদ্ধিরগঞ্জ কদমতলী এম ডব্লিউ স্কুলে ভোট দিয়ে আসছে। এতে তাদের এলাকার নারী ও বয়স্ক নারী-পুরুষের যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়। ফলে তাদের কষ্ট লাঘব করতে এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান কন্দ্রের উপর চাপ কমাতে নতুন একটি কেন্দ্র প্রয়োজন। মাননবন্ধনের নেতৃত্ব দেয়া সলাহউদ্দিন সানি জানায়, ৭ নং ওয়ার্ডে একটি মাত্র ভোট কেন্দ্র হওয়ায় বিগত নির্বাচনগুলোতে নানা রকম গুজব ছড়িয়ে একটি পক্ষ ফায়দা নেয়ার চেষ্টা করেছিলো। তাই সুষ্ঠ ও ঝামেলামুক্ত নির্বাচনের লক্ষ্যে নাসিকের ৭ নং ওয়ার্ডে দুইটি কেন্দ্রের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মনসুর রহমান, জামাল হোসেন, শামছুর রহমান , তানজিল হোসেন, রফিকুল ইসলাম, ইলিয়াছ, হারুণ, কামাল হোসেন ও মুক্তার হোসেন, ইয়াছিন মাদবর, দুলাল, জজ মিয়া, খোরশেদ আলম, শিউলি আক্তার, ইয়াসমিন আক্তার, নীলুফা আক্তার, সাহিদা, নুরুন নাহার, বিউটি বেগম প্রমুখ।


