Logo
Logo
×

নগরের বাইরে

পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ০৭:১১ পিএম

পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার
Swapno

পৃথক অভিযানে মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভবেরচর এলাকা হতে ১০০ বোতল ফেন্সিডিল এবং সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা হতে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১। র‌্যাব-১১’র মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, গত শনিবার ২৭ নভেম্বর এসব অভিযান চালায় র‌্যাব-১১। 

 

ভবেরচর এলাকায় অভিজানের সময় কতিপয় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী চক্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের হেফাজতে থাকা মাদকদ্রব্য ফেনসিডিল ভর্তি ১টি ব্যাগ ফেলে রেখে কৌশলে পলায়ন করে। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি তল্লাশী করে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই দিনে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকার কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ৩ টি বস্তায় রক্ষিত ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

 

প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী চক্রটি তাদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য গাঁজা ফেলে রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন