সিদ্ধিরগঞ্জে গ্যাসবিস্ফোরণের ঘটনায় আরেক যুবকের মৃত্যু
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ০৮:০৭ পিএম
সিদ্ধিরগঞ্জের কদমতলীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পোশাক শ্রমিক মো. পারভেজ (৩০) মারা গেছেন।
শনিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার সকালে মামুন নামে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হল। বিস্ফোরণে দগ্ধ জীবন নামে একজন ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
গত ২৫ নভেম্বর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে সাততলা একটি ভবনের চতুর্থ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অনন্ত অ্যাপারেল গার্মেন্টসের তিনজন পোশাক শ্রমিক দগ্ধ হন।


