Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ০৫:৩২ পিএম

ফতুল্লায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
Swapno

ফতুল্লায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ ৫২ বছর বয়সী এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে ফতুল্লা পুলিশ। রোববার রাত পৌনে ৮টায় ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকার হারুন মিয়া তার ভাড়াটিয়া কক্ষে ওই শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার শিশুটির ফুফু বাদী হয়ে হারুনের বিরুদ্ধে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দয়ের করলে ফতুল্লা পুলিশ বিসিক এলাকা থেকে হারুন মিয়াকে গ্রেপ্তার করে। অভিযুক্ত হারুন মিয়া রংপুর জেলার হাজীরহাট থানার উত্তর রবিরামপুর এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে। ফতুল্লা থানার উপ পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার হারুন মিয়ার বিরুদ্ধে এক কণ্যা শিশুকে পায়ুপথে ধর্ষণের অভিযোগ করেছে শিশুটির ফুফু। এ ঘটনায় অভিযুক্ত হারুন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

 দায়ের হওয়া মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটির মায়ের সাথে তার বাবার ডিভোর্স হয়েছে। শিশুটির বাবা পেশায় একজন গাড়ী চালক হওয়ায় কাজের প্রয়োজনে প্রতিদিন বাড়ীতে আসতে পারেনা। অপর দিকে ভূক্তভোগী শিশুও তার ১৩ বছর বয়সী আরেক বোন ফুফির সাথেই থাকে। রোববার সন্ধ্যায় ৯ বছর বয়সী শিশুটিকে বাড়ীর কাউকে না জানিয়ে বাহিরে যায়। পথিমধ্যে হারুন মিয়া শিশুটিকে আদর যত্নের কথা বলে তার ভাড়াটিয়া কক্ষে নিয়ে যায়।

 

 অপর দিকে শিশুটির অপর বোন ও তার ফুফু এলাকার বিভিন্ন স্থানে শিশুটির সন্ধান করতে থাকে। একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি হারুন মিয়ার সাথে শিশুটিকে যেতে দেখেছেন জানালে শিশুটির ফুফু হারুনের ভাড়াটিয়া বাড়ীতে শিশুটির সন্ধানের জন্য যায়। সেখানে গিয়ে হারুন মিয়ার ঘরে ভিতর অন্ধকার ও ভিতর থেকে দরজা বন্ধ দেখে দরজায় ধাক্কা দিলে কিছুক্ষণ পর হারুন অন্ধকার রুমের দরজা খুলে দৌঁড়ে পালিয়ে যায়। ওই সময় বাড়ী মালিকসহ আরো লোকজন ঘরে গিয়ে ৯ বছর বয়সী শিশুটিকে বিভৎস অবস্থায় দেখতে পায়। শিশুটিকে জিজ্ঞাসা করলে সে জানায় হারুন তার জামা-কাপড় খুলে পিছন দিয়ে তার যৌনাঙ্গ প্রবেশ করায়। তখন সে চিৎকার করলে হারুন তার মুখ চেপে ধরে এবং কোক খাওয়ানোর প্রলোভন দেখায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন