Logo
Logo
×

নগরের বাইরে

কিশোরীকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেপ্তার-২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ০৫:৩৪ পিএম

কিশোরীকে শ্লীলতাহানীর  অভিযোগে গ্রেপ্তার-২
Swapno

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুল পড়ুয়া এক কিশোরীকে শ্লীলতাহানীর অভিযোগে দুই কিশোর যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববর শম্ভুপুরা এলাকার ৭ম শ্রেণি পড়ুয়া কিশোরী বার্ষিক পরীক্ষা শেষে সহপাঠি বান্ধুবিকে নিয়ে বাড়ীতে ফেরার পথে স্থানীয় কিশোর সুমন, মো. ইসমাইল হোসেন, আরমান, মামুনসহ অজ্ঞাতনামা আরো দুই কিশোর ৭ম শ্রেণি পড়ুয়া কিশোরীদের পথ রোধ করে।

 

 ওই সময় কিশোর সুমন স্কুল পড়ুয়া কিশোরীকে বিবাহের প্রস্তাব দিলে সে সুমনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বন্ধুবিকে নিয়ে হাটতে থাকে। এরপরই সুমন তার অন্য বন্ধুদের সাথে নিয়ে ওই কিশোরীর বুকের উড়না টেনে নিয়ে বিবস্ত্র করে দেয়। ওই সময় পাশের একটি মঠে ক্রিকেট খেলতা বেশ কয়েকজন যুবক ঘটনাটি দেখে কিশোরীকে রক্ষার জন্য ছুটে এসে সুমন ও মো. ইসমাইল হোসেনকে আটক করে এবং অপর দুই কিশোর আরমান, মামুনসহ অজ্ঞাত আরো দুই কিশোর পালিয়ে যায়। ওই সময় সুমন ও ইসমাইল স্থানীয় যুবকদের সাথে হাতাহাতি করতে গিয়ে আঘাত প্রাপ্ত হয়। 

 

পরে ওই এলাকার যুবকরা কিশোরীর বাবাকে এবং আড়াইহাজার থানায় সংবাদ দিলে পুলিশ সেখানে এসে অভিযুক্ত দুই কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় স্কুল পড়ুয়া কিশোরীর বাবা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ অজ্ঞাতনামা আরো দুই জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা। তিনি জানিয়েছন, স্কুল পড়ুয়া এক কিশোরীকে শ্লিলতাহানীর অভিযোগ মামুন ও ইসমাইলকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন