Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ফেনসিডিলসহ দুই মাদকব্যবসায়ী গ্রেফতার, পিকআপভ্যান জব্দ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ০৫:৩৫ পিএম

সোনারগাঁয়ে ফেনসিডিলসহ দুই মাদকব্যবসায়ী গ্রেফতার, পিকআপভ্যান জব্দ
Swapno

সোনারগাঁ হতে ৩০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার করা হয়েছে।এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

 

১ ডিসেম্বর মোগড়াপাড়া বাজার এলাকায় চেকপোষ্ট স্থাপন করে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতাররা হলেন, মো. রবিন মিয়া (২২) এবং মো. আলমগীর মিয়া (২০)।

 

র‍্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান,  গ্রেফতারকৃত আসামি রবিন মিয়া আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকার আঃ হামিদের ছেলে এবং অপর আসামী মো. আলমগীর মিয়া কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানার জিকুরজোরা এলাকার মৃত হেলাল মিয়ার ছেলে।

 

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক পাচার কারী। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে পিকআপযোগে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

 

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন