Logo
Logo
×

নগরের বাইরে

মুসলিমনগরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, খালু গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ০৫:০৮ পিএম

মুসলিমনগরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, খালু গ্রেফতার
Swapno

ভাগ্নিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকার মধু মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। 

মামলা দায়েরের পর গতকাল দুপুরের দিকে পুলিশ  অভিযুক্তকে গ্রেফতার করে মামলায় উল্লেখ করা হয় যে,মাদ্রাসা ছাত্রী(১৩) মুসলিমনগর নয়াবাজার এলাকায় খালা-খালুর সাথে বসবাস করে। মঙ্গলবার সকালের দিকে খালা ও খালু গার্মেন্টসে চাকরীর জন্য বাসা থেকে বের হয়। তবে দুপুরের কিছু আগে খালু তার ভাড়া বাসায় ফিরে এসে স্ত্রীর বোনের মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ঐ ছাত্রী চিৎকার করলে অভিযুক্ত শহিদুল তাকে নানা ধরনের হুমকি দেয়।

 

 পরবর্তীতে ছাত্রীর খালা বাসায় এলে সে তাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং মোবাইল ফোনে বিষয়টি তার মাকেও জানায়। পরবর্তীতে ফতুল্লা মডেল থানায় একটি ছাত্রীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করে। বুধবার পুলিশ শহিদুল ইসলামকে গ্রেফতার করে। এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান  বলেন, বাদীর মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন