Logo
Logo
×

নগরের বাইরে

বিজয়মাসের প্রথম দিন ৫ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানাল হলিউইলস স্কুল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ০৫:১৫ পিএম

বিজয়মাসের প্রথম দিন ৫ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানাল হলিউইলস স্কুল
Swapno

বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম গতকাল ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবসে নারায়ণগঞ্জে গোদনাইলে ৫জন বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। স্থানীয় হলি উইলস স্কুলের উদ্যোগে অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় যুদ্ধকালীন থানা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা সহকারী কমান্ডার আয়েত আলী, মুজিবুর রহমান, সিরাজুল হক ও আবুল হাশেম ভান্ডারীকে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন ইপিজেড প্রাইম ব্যাংকের শাখা প্রধান রবিউল ইসলাম। 

 

এসময় এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন থানা কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, আবদুল মতিন, মজিদ সাউদ, মহিউদ্দিন মোল্লা, মুজিবুর রহমান সাউদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকর্মী আবদুস ছালাম, যুক্তরাষ্ট্র প্রবাসী আফসারউদ্দি জন এবং হলি উইলস স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।  

 

প্রধান অতিথি রবিউল ইসলাম জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের মর্যাদা সব সময় সবার উর্ধ্বে স্থান দেয়ার আহবান জানিয়ে বলেন, একাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবান এই বীর মুক্তিযোদ্ধারা যদি জীবন বাজী রেখে যুদ্ধ না করতেন তবে আমরা এই স্বাধীন দেশ পেতামনা। এজন্য একদিক জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে হবে। তাদের বীরত্বের কথা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।  তিনি দেশের অন্যতম শ্রেষ্ঠ ব্যাংক প্রাইম ব্যাংক সব সময় মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের সম্মান জানায় বলে উল্লেখ করেন।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন