Logo
Logo
×

নগরের বাইরে

নাসিক ৬নং ওয়ার্ডে সিরাজ মণ্ডলের নির্বাচনী উঠান বৈঠক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ০৪:৩৪ পিএম

নাসিক ৬নং ওয়ার্ডে সিরাজ মণ্ডলের নির্বাচনী উঠান বৈঠক
Swapno

# এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে একচেটিয়া সমর্থন দিয়েছেন তাকে

 নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জনপ্রিয় সাবেক ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সিরাজুল ইসলাম মণ্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ এশা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের এসও দোয়েল চত্ত্বর এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

 

উঠান বৈঠকে ওই এলাকার বাসিন্দারা আসন্ন সিটি নির্বাচনে সিরাজুল ইসলাম মণ্ডলকে একচেটিয়া সমর্থন দেন। উঠান বৈঠকে এলাকার শত শত নারী-পুরুষ, মুরুব্বিরা অংশ গ্রহণ করেন। উঠান বৈঠকে এলাকাবাসী ৬নং ওয়ার্ডের নানা সমস্যা কথা তুলে ধরেন। ২০১১ সালে সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের সুবিধার জন্য নানা উন্নয়ন কাজ করে ৬নং ওয়ার্ডের ব্যাপক পরিবতন করেছিলেন। তবে পরবর্তীতে সিটি করপোরেশনের অন্যান্য ওয়ার্ডের তুলনায় ৬নং ওয়ার্ডে যেসকল অসঙ্গতিগুলো রয়েছে সেগুলো এলাকাবাসী সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের কাছে তুলে ধরেন। উত্তরে এলাকাবাসীকে আশ্বস্ত করে সিরাজুল ইসলাম মণ্ডল বলেন, আমি এই এলাকার মানুষের জন্য শুধু নির্বাচন নয়, সবসময়ের জন্য আছি। এলাকার উন্নয়নে মানুষ আমাকে সবসময়ই কাছে পেয়েছে, আগামীতেও পাবে। ৬নং ওয়ার্ডকে আধুনিক সুবিধা সম্বলিত ওয়ার্ডে রূপান্তর করতে এবং এলাকার মানুষকে ভালো রাখতে যা যা করণীয় তার সবকিছুই আমি করবো।

এলাকাবাসীর পক্ষে কয়েকজন মুরুব্বি উঠান বৈঠকে বলেন, আমরা এই এলাকায় সন্ত্রাস এবং বহিরাগতদের যন্ত্রণায় অতিষ্ঠ। এছাড়া এলাকার উন্নয়নে বর্তমান জনপ্রতিনিধির কোন মনোযোগ নেই। এর কুফল ভোগ করছে এলাকাবাসী। সিরাজুল ইসলাম মণ্ডল এলাকার মানুষের জন্য যেভাবে সবসময় নিবেদিত থাকেন, সেজন্য এসও এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে এই সিটি নির্বাচনে সবাই সিরাজুল ইসলাম মণ্ডলকেই ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করবেন। উঠান বৈঠকে সর্বসম্মতিক্রমে সিরাজ মণ্ডলের পক্ষে এই সমর্থন দেয়া হয়।

উঠান বৈঠকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী আতাউর রহমান, জেলা মৎসজীবি লীগের যুগ্ম সম্পাদক ছামাদ মোল্লা, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ইবনে মাসুদ সাউদ, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলম সরদার, শ্রমিক নেতা ইসমাইল হোসেন ইমন উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন