Logo
Logo
×

নগরের বাইরে

সন্ত্রাসী মোশারফকে গ্রেফতারের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ০৪:৪৯ পিএম

সন্ত্রাসী মোশারফকে গ্রেফতারের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন
Swapno

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও মোশা বাহিনীর প্রধান মোশারফকে গ্রেফতারের দাবিতে ব মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বাসিন্দারা। শুক্রবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

 

 এসময় বক্তারা বলেন, রূপগঞ্জের অন্যতম সন্ত্রাসী ও মোশা বাহিনীর প্রধান মোশারফ গত ১১ নভেম্বর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড  থেকে সদস্য পদে নির্বাচন করে বিপুল ভোটে হেরে যান। হারের বদলা নিতে মোশারফ ও তার বাহিনীর সদস্যরা লোকজনের বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও মানুষকে পিটিয়ে ও কুপিয়ে জখম করছে। এমনি বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়াসহ নারীদের উপড় অত্যাচার করছে। রূপগঞ্জের এক প্রভাবশালী সরাসরি তার পক্ষ নেয়ায় মোশারফ হয়ে উঠেছে আরও বেপরোয়া। 

 

গত ২০ দিনের টানা সংঘর্ষে অন্তত শতাধিক মানুষ আহত হয়েছে। মিথ্যা মামলা ও হামলার ভয়ে অনেকে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এসব কারনে কায়েতপাড়াবাসী তারা এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন। এসময় তারা  সন্ত্রাসী মোশারফকে গ্রেফতার ও কায়েতপাড়ার সংঘাত থামাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন